শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      
দেশজুড়ে
ভেড়ামারায় সরকারি জমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে সহায়তার অপরাধে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টারের কাছে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোরের লালপুর উপজেলার দয়ারামপুর দিলালপুর পশ্চিমপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে মো. আশিকুর রহমান (৩২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন আমদহ জোয়াদ্দার পাড়া গ্রামের শওকত ইসলামের ছেলে মো. নাহিদ ইসলাম (২৩)।

জানা যায়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির অধিভুক্ত বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টারের নিকটবর্তী সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনে সহায়তার অভিযোগে তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ (১) ধারা অনুযায়ী গ্রেপ্তার দুইজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।’

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারায় সরকারি জমি   মাটি কাটা   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close