শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      
দেশজুড়ে
ময়লার স্তূপের ককটেল সদৃশ বস্তু নাড়াচাড়া করছিলেন, বিস্ফোরণে আঙুল বিচ্ছিন্ন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ময়লার স্তূপে পাওয়া ককটেল সদৃশ বস্তু নাড়াচাড়া করার সময় বিস্ফোরণে ফার্নিচার ব্যবসায়ী নুর মোহাম্মদের (৪৫) বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
   
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পোড়াবাড়ী ক্যাম্পের সদস্য ও বোম ডিসপোজাল টিম এবং শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিস্ফোরণে নুর মোহাম্মদ আহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফার্নিচার ব্যবসায়ী নূর মোহাম্মদ দোকানের পাশে প্রস্রাব করতে গিয়েছিলেন। সেখানে ময়লার স্তূপে ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে তিনি সেটা হাতে নিয়ে নাড়াচাড়া করছিলেন। এ সময় বিস্ফোরক জাতীয় বস্তুটিকে চিনতে না পেরে সেফটি রিং টান দিয়ে খুলে ফেলায় হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমান তিনি চিকিৎসাধীন আছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘এটি কোনো ককটেল বা পেটি না হলেও প্লাস্টিকের তৈরি কোনো গোল কৌটা। বোমা কিংবা প্লাস্টিকের হ্যান্ড গ্রেনেড জাতীয় কিছু হতে পারে। ককটেল সদৃশ বস্তুটি সেখানে কীভাবে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে।’

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার দেবজিত পাল বলেন, ‘বোম ডিসপোজাল টিমের তথ্যমতে, এটি ৫ আগস্টে থানা থেকে হারানো পুলিশের সাউন্ড গ্রেনেড। বোম ডিসপোজাল টিম এবং এসআরবি পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ময়লার স্তূপের ককটেল সদৃশ বস্তু   নাড়াচাড়া করা   বিস্ফোরণে আঙুল বিচ্ছিন্ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close