শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
খেলাধুলা
নিতিরা ফুটবল টুর্নামেন্টে শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে নিতিরা ঈদ উদযাপন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নিতিরা ফজুশা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে গোপিনপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শানবাড়ি একাদশ।

ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী নান্টু মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি, প্রচার সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা আজিজুর রহমান দেওয়ান, আবুল বাসার শেখ, দেলোয়ার হোসেন প্রমুখ।

খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল। ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শানবাড়ি একাদশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নিতিরা ফুটবল টুর্নামেন্ট   শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close