শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
ভাঙ্গায় ডোবার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
ভাঙ্গায় ডোবা, পানিতে পড়ে শিশুর মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:৩৭ পিএম
ফারাজ মিয়া

ফারাজ মিয়া

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ডোবার পানিতে পড়ে ফারাজ মিয়া (২) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের জঙ্গলকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

ফারাজ মিয়া গ্রামের শামীম মিয়ার কনিষ্ঠ পুত্র। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শামীম মিয়া চট্টগ্রামে কর্মরত। শুক্রবার সকালে অসুস্থ শাশুড়িকে দেখতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে নিজ এলাকায় আসেন। পরে শ্বশুরবাড়ির একটি ডোবায় পড়ে যায় শিশু ফারাজ। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ডোবার পানিতে দেখতে পান। 

এ সময় উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই বছরের শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। আনন্দ নিয়ে বাড়িতে ফিরলেও মুহূর্তেই পরিবারটির ওপর নেমে এসে গভীর শোকের ছায়া। 

কেকে/এমএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close