শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
ঢাকের তালে দেবীবন্দনা, মহাসপ্তমীতে উৎসবমুখর ফরিদপুর
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর ফরিদপুরের পূজামণ্ডপগুলো। দেবী দুর্গার আরাধনা, ভক্তদের প্রার্থনা আর দর্শনার্থীদের পদচারণায় শহর থেকে গ্রাম—সবখানেই বিরাজ করছে শারদীয় দুর্গোৎসবের আমেজ।

আজ শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমী। সকাল থেকেই জেলার বিভিন্ন মণ্ডপে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা।

দুর্গোৎসব ঘিরে নানা বয়সী মানুষের মধ্যে দেখা যাচ্ছে উৎসবের উচ্ছ্বাস। নতুন পোশাকে শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও ছুটছেন পূজামণ্ডপে। কেউ দেবীর চরণে অঞ্জলি দিচ্ছেন, কেউ পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন উৎসবের আনন্দ। মণ্ডপে মণ্ডপে পূজা-অর্চনা আর ধর্মীয় আচার-অনুষ্ঠানে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ।

এ বছর ফরিদপুর জেলার বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, সালথা ও নগরকান্দাসহ বিভিন্ন উপজেলায় মোট ৭৮১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণগুলোতে ভক্তদের উপস্থিতিতে ফিরে এসেছে উৎসবের চেনা ব্যস্ততা।

দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাসপ্তমী। ধর্মীয় রীতি অনুযায়ী নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের পর শুরু হয় সপ্তমীর পূজা। মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও অঞ্জলির মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গার কাছে পরিবার-পরিজনের সুখ-শান্তি, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করছেন।

উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে পূজামণ্ডপগুলোতে নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকেও নিরাপত্তার বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সব মিলিয়ে ঢাকের তালে, শঙ্খধ্বনিতে আর ভক্তদের প্রার্থনায় মহাসপ্তমীতে উৎসবমুখর ফরিদপুর। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মহাসপ্তমী   ফরিদপুর   দুর্গাপূজা-২০২৬  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close