শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
শ্রীপুরে কুড়িয়ে পাওয়া বোতলে বিস্ফোরণ, ঝলসে গেল ব্যবসায়ীর হাত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে পড়ে থাকা হলুদ রঙের বোতলসদৃশ একটি বস্তু কুড়িয়ে নেওয়ার পর বিস্ফোরণে নূর মোহাম্মদ (৪৩) নামে এক কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তার হাতের আঙুল ঝলসে গেছে।

আহত নূর মোহাম্মদ স্থানীয় বাসিন্দা আবদুল খালেকের ছেলে। তাকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মসজিদের পশ্চিম পাশে বালু ও ইটের খোয়ার স্তূপের কাছে ময়লার মধ্যে হলুদ রঙের লম্বা একটি প্লাস্টিকের বোতল দেখতে পান নূর মোহাম্মদ। সেটি কুড়িয়ে পাশের সিদ্দিকের দোকানের সামনে নিয়ে যান তিনি। সেখানে উপস্থিত লোকজনকে বস্তুটি দেখানোর একপর্যায়ে প্রথমে ফুস শব্দ হয়। কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর হাতের আঙুল ঝলসে যায়। হঠাৎ এমন ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী কলা ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, রোদ থেকে বাঁচতে তিনি সড়কের দক্ষিণ পাশে অবস্থান করছিলেন। এ সময় নূর মোহাম্মদ বোতলসদৃশ বস্তুটি কুড়িয়ে এনে লোকজনকে দেখাচ্ছিলেন। তিনিও সেটি হাতে নিয়ে দেখেন। কিছুক্ষণ পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বালুর মালিক সিদ্দিক জানান, তার রাখা বালুর পাশ থেকে বস্তুটি কুড়িয়ে এনেছিলেন নূর মোহাম্মদ। সেটির মুখ খোলার সময় বিস্ফোরণ ঘটে বলে তিনি জানতে পেরেছেন।

রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরা পারভীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি নূর মোহাম্মদের হাত ঝলসে যেতে দেখেন। পরে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, পরিত্যক্ত অবস্থায় পাওয়া বোতলসদৃশ বস্তুটির মুখ খোলার সময় বিস্ফোরণ ঘটে। বস্তুটি কোথা থেকে এসেছে এবং কীভাবে সেখানে পৌঁছেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বোতলে বিস্ফোরণ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close