শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, ৩ শিশুসহ ১০ পর্যটকের মৃত্য      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      
খেলাধুলা
সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারানের বিয়ের গুঞ্জন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দক্ষিণী সংগীতজগতের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্যা মারানের বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ প্রকাশ্যে এসেছে। 

পোস্ট অনুযায়ী, আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে এ আয়োজন হওয়ার কথা রয়েছে। তবে বিয়ের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি অনিরুদ্ধ, কাব্যা কিংবা তাদের পরিবারের সদস্যরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করেন সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও তার স্ত্রী কাভেরী মারান। হায়দরাবাদের জুবিলি হিলসে মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত ওই সাক্ষাতের ছবি ও ভিডিও নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করেন রেবন্ত রেড্ডি।

পোস্টে তিনি জানান, মারান দম্পতি তাদের মেয়ে কাব্যা মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে অনুষ্ঠানের তারিখ হিসেবে ২১ নভেম্বরের কথা উল্লেখ করা হয়। এরপর থেকেই দুই তারকার বিয়ে নিয়ে চলমান জল্পনা আরও জোরালো হয়েছে।

অনিরুদ্ধ ও কাব্যার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় ২০২৫ সালে। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের পোস্টে দাবি করা হয়েছিল, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এবং দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনাও চলছে।

তবে তখন বিয়ের খবর নাকচ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন অনিরুদ্ধ। হাস্যরসের সঙ্গে তিনি গুজব না ছড়ানোর আহ্বান জানান। এরপরও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা থেমে থাকেনি।

চলতি বছরের জুনে অনিরুদ্ধের কাকা ও অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে তার বিয়ে নিয়ে কথা বলেন। কেপিটিভিকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি অনিরুদ্ধকে আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, তার জানা তথ্য অনুযায়ী, অনিরুদ্ধের বিয়ের বিষয়টি প্রায় নিশ্চিত।

যদিও তিনি সরাসরি কাব্যা মারানের নাম উল্লেখ করেননি, তবে তার প্রশংসা করেন মহেন্দ্র। তার ভাষ্য অনুযায়ী, সানরাইজার্স হায়দরাবাদের মতো বড় একটি দল পরিচালনার সক্ষমতা কাব্যার রয়েছে। বাবার কাছ থেকেও তিনি ব্যবসায়িক দক্ষতা অর্জন করেছেন।

অনিরুদ্ধ ও কাব্যাকে মানানসই জুটি উল্লেখ করে মহেন্দ্র তাদের ভবিষ্যতে একসঙ্গে সংগীত ব্যবসায় যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও বলেন।

চেন্নাইয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ সামনে এলেও মূল বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, গ্রিসে বসতে পারে বিয়ের আসর। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সানরাইজার্স হায়দরাবাদ   সিইও   কাব্যা মারান   বিয়ে   গুঞ্জন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close