শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, ৩ শিশুসহ ১০ পর্যটকের মৃত্য      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      
বিনোদন
প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারকে ঘিরে বিভিন্ন সময় সহশিল্পীদের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে তানজিন তিশা ও সাদনিমা বিনতে নোমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তবে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে ব্যক্তিগত সম্পর্ক, সহশিল্পীদের সঙ্গে বন্ধুত্ব এবং বিয়ে নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

পডকাস্টে সঞ্চালক তানজিন তিশার সঙ্গে তার বিচ্ছেদের বিষয়ে জানতে চাইলে খায়রুল বাসার পাল্টা প্রশ্ন করেন, তাদের মধ্যে আদৌ কখনো প্রেমের সম্পর্ক ছিল কি না। তিনি জানান, তানজিন তিশার সঙ্গে আগে যেমন কথা হতো, এখনো তেমন যোগাযোগ রয়েছে। তিশাকে কিছুটা রাগী ও পাগলাটে স্বভাবের উল্লেখ করলেও অভিনেত্রীকে ভালো মানুষ বলে প্রশংসা করেন তিনি।

একাধিক অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে খায়রুল বাসার বলেন, ‘কাজের সুবাদে দিনের বড় একটি সময় তাকে নায়িকাদের সঙ্গে কাটাতে হয়। ফলে সহশিল্পীদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি হওয়াকে তিনি অস্বাভাবিক মনে করেন না।

তবে এসব গুঞ্জনের সত্যতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে জানান, এগুলোর কোনো সত্যতা নেই। একই সঙ্গে এমন আলোচনা তিনি উপভোগ করেন বলেও উল্লেখ করেন।

অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে সরাসরি ‘না’ বলেন খায়রুল বাসার। তিনি জানান, সাদনিমা তার সহশিল্পী। অভিনেত্রীকে ভালো মানুষ ও স্পষ্টভাষী হিসেবেও বর্ণনা করেন তিনি।

ব্যক্তিগত জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে খায়রুল বাসার জানান, আপাতত বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। অভিনয়ের ক্ষেত্রে এখনো অনেক কাজ বাকি রয়েছে বলে মনে করেন তিনি। পাশাপাশি পারিবারিক কিছু দায়িত্বও পালন করতে চান।

এসব কাজ ও দায়িত্ব শেষ করার পর অবসর সময়ে বিয়ের বিষয়ে ভাবতে পারেন বলে ইঙ্গিত দেন অভিনেতা। আপাতত তার মনোযোগ পেশাগত কাজ ও পারিবারিক দায়িত্ব পালনের দিকেই।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  প্রেম   গুঞ্জন   খায়রুল বাসার  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close