শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
গৌরনদীতে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন তিন শতাধিক রোগী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের লক্ষ্যে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়।
  
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী গৌরনদীর টরকী এলাকার নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আছিয়া চ্যারিটেবল ক্লিনিকে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
  
ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মাহমুদুল হক উজ্জ্বল, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহফুজ প্রমুখ।

দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখের ছানি ও নেত্রনালী অপারেশনসহ বিভিন্ন চোখের সমস্যায় ভোগা তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি চক্ষুছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে  ছানি অপারেশন, বিদেশি লেন্স সংযোজন, ওষুধ, কালো চশমা এবং যাতায়াত ও থাকার ব্যবস্থা করার কথা ঘোষণা করা হয়।
  
জহুরুল ইসলাম জানান, মানবসেবার অংশ হিসেবে প্রতি তিনমাস পর পর ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে এ ধরনের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গৌরনদী   বিনামূল্যে   চক্ষুসেবা   রোগী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close