শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      
খেলাধুলা
জিম্বাবুয়ের ১৫০ রানের জুটি ভাঙলেন সাইফ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ম্যাচের শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে ১৫০ রানের জুটি গড়ে ম্যাচে ফিরেছে রোডেশিয়ানরা। বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভেঙেছেন সাইফ হাসান। ৩৭ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ চার উইকেট হারিয়ে ১৭৮ রান।

শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ। 

ইনিংসের প্রথম ওভারটি উইকেট-মেইডেন করেন এই ডানহাতি পেসার। ওভারের শেষ বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে করেছিলেন তাসকিন। গুড লেংথ থেকে ইনসুইং করে ব্রায়ান বেনেটের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল চলে যায় উইকেটকিপারের হাতে। শুরুতেই ক্যাচের আবেদন করলে আউট দেন আম্পায়ার। কিন্তু রিভিউতে দেখা যায় ব্যাট স্পর্শ করেনি বল। তবে বল ব্যাটারের পায়ে লাগে এবং লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

আরেক ওপেনার বেন কারানকেও ফেরান তাসকিন। ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের বলে লেগ বিফোর হয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ১১ বল থেকে ৬ রান করেছেন এই ওপেনার।

তিনে নামা তাফাদজওয়া সিগাও তাসকিনের শিকার হয়েছেন। দুই ওপেনারের বিদায়ে চাপ বাড়লেও ভালো শুরু করেছিলেন সিগা। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৩ বাউন্ডারিতে ১৫ বলে করেছেন ১৬ রান।

দ্রুত তিন উইকেট হারানোর পর দেখে-শুনে খেলে ভিত গড়ার চেষ্টা করেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তাতে সফলও হয়েছে্ন তারা। দুই অভিজ্ঞ ব্যাটার মিলে চতুর্থ উইকেট জুটিতে ১৫০ রান তোলেন। বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভেঙেছেন সাইফ হাসান। ৮১ রান করে ফিরেছেন টেলর।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জিম্বাবুয়ে   রানের জুটি   জুটি ভাঙা   সাইফ হাসান   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close