শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      
দেশজুড়ে
আত্রাইয়ে গাঁজাকাণ্ডে ছাত্রদল থেকে বহিষ্কার শাকিল
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:৩০ পিএম
মো. শাকিল হোসেন

মো. শাকিল হোসেন

নওগাঁর আত্রাই উপজেলায় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের নেতা মো. শাকিল হোসেনকে (৩২) দল থেকে বহিস্কার করা হয়েছে। তবে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ। 

শুক্রবার (১৬ অক্টোবর) ছাত্রদলের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা ও সদস্যসচিব তাজুল ইসলাম তাজের যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। 

এর আগে বৃহস্পতিবার (১৫অক্টোবর) দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১২ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা প্রদানের নির্দেশ দেন জেলা ছাত্রদলের এই দুই নেতা।

শাকিল হোসেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। 

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন মামুন বিন ইসলাম দোহা। 

তিনি বলেন, ‘যেসব নেতা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে তাদের ঠাঁই ছাত্রদলে হবে না। কাজেই দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে তার দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।’

এদিকে তাজুল ইসলাম তাজ বহিষ্কারের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন সবার আগে সংগঠন, সবার আগে শৃঙ্খলা। 

এদিকে বহিষ্কারের কারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) নওগাঁ মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা শাকিল হোসেনকে গাঁজাসহ আটক করে। সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তকে একদিনের কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে বুধবার (১৪ অক্টোবর) নিউজ প্রকাশিত হলে সমালোচনার ঝড় শুরু হয়। পরবর্তী জেলা ছাত্রদলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ এবং সবশেষে দলের সাংগঠনিক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।  

তবে কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: শাকিল হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আত্রাইয়ে গাঁজাকাণ্ড   ছাত্রদল থেকে বহিষ্কার   শাকিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close