সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে দুই শতাধিক শিমুল গাছের চারা রোপণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রকৃতির সৌন্দর্য বাড়াতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই শতাধিক শিমুল গাছের চারা রোপণ করা হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকার বেন্নাবাইদে উজিলাব-বেন্নাবাইদ আঞ্চলিক সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং শ্রীপুর পৌরসভার তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এসএম রফিকুল ইসলাম বাচ্চু। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। শিমুলের চারা উৎপাদন ও সরবরাহে সহযোগিতা করে তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার।

কর্মসূচিতে রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘দেশ, পরিবেশের ভারসাম্য ও প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শ্রীপুরে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে গাছ লাগানো হয়েছে। ইতোমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গণ-আন্দোলনে পরিণত হয়েছে।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক নাহিদ ইসলাম ভূঞা বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলা ও পৌরসভার উদ্যোগে ইতোমধ্যে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগেও বৃক্ষরোপণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের কটন এগ্রোনোমিস্ট আব্দুল ওহাব বলেন, ‘খামারের উদ্যোগে শ্রীপুরে এ পর্যন্ত ২৭ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে ২৫ হাজার শিমুল ও দুই হাজার মসলিন গাছের চারা রয়েছে।’

নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।’

অনুষ্ঠানে শ্রীপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারি, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেম উদ্দিন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুরে শিমুল গাছ   চারা রোপণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close