সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শনে ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। 

সোমবার (১৯ অক্টোবর) তিনি হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ তথা ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন। 

এ সময় মাঠের প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মিজানুর রহমান।

পরিদর্শনকালে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শনের মাধ্যমে মাঠের প্রস্তুতি ও আয়োজনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) তারেক রহমানের রাজশাহী সফরের কথা রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রীর রাজশাহী সফর. মাদ্রাসা মাঠ   প্রস্তুতি পরিদর্শনে ভূমিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close