সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজারহাটে হরিজন ও বেদে সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:৫২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হরিজন ও বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সোমবার (১৯ অক্টোবর) রাজারহাট কেন্দ্রীয় দুর্গামন্দিরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব বস্ত্র বিতরণ করেন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হরিজন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের সঙ্গে সম্প্রীতি গড়ে তোলার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন রাজারহাট কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি ও কথাসাহিত্যিক সরকার অরুণ যদু।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম জেলা বিএনপির মহিলা দলের সভাপতি মিলি রাসেল কায়েকোবাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুল ইসলাম মামুন এবং হরিজন সম্প্রদায়ের মুখপাত্র রানা হরিদাস।

উল্লেখ্য, রাজারহাট উপজেলার সাতটি ইউনিয়নে ১৩১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি নানা আয়োজন চলছে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  হরিজন ও বেদে সম্প্রদায়   বস্ত্র বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close