সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তায় নানা নির্দেশনা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:০৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে শ্রীদাম দত্তপাড়া সর্বজনীন পূজামন্দির, পৌরসভার মঠ মন্দির ও বাজার সর্বজনীন পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে নিরাপত্তা জোরদারে পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবকদের তালিকা তৈরি এবং জরুরি সেবার প্রয়োজনীয় ফোন নম্বর দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার পরামর্শ দেন পুলিশ সুপার।

এ ছাড়া মণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, নারী ও পুরুষের চলাচলের জন্য পৃথক পথের ব্যবস্থা করা এবং পর্যাপ্ত আলোর পাশাপাশি বিকল্প বিদ্যুতের জন্য জেনারেটর প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

পুলিশ সুপার আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার পরামর্শ দিয়ে বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক এ বি এম ফারুক, গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন রেজাসহ পুলিশের অন্যান্য সদস্য এবং স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পরিদর্শন   পুলিশ সুপার   পূজামন্ডপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close