সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পদত্যাগ নয়, অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:২১ পিএম আপডেট: ২০.১০.২০২৬ ১২:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কোনো অপরাধের শাস্তি হিসেবে পদত্যাগ যথেষ্ট নয়, বরং ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পদত্যাগকে শাস্তির বিকল্প হিসেবে ব্যবহারের সমালোচনা করে তিনি একে সরকারের ‘শর্ট টাইম প্যারাসিটামল থেরাপি’ বলে উল্লেখ করেন।

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্ব পালন করার কথা। কিন্তু একজন প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে মাঠে নামতে হচ্ছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে দুর্বলতার ইঙ্গিত দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দুর্নীতি, ঘুষ ও জমি দখলসংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এ ধরনের ব্যর্থতার জন্য জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা পাভেল নামের এক ব্যক্তির হাতে লাইসেন্সবিহীন অস্ত্র দেখা গেছে বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সাধারণ মানুষ অস্ত্র হাতে রাস্তায় নামলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তাহলে একজন প্রতিমন্ত্রীকে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে, সে বিষয়েও সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, অপরাধের ক্ষেত্রে পদত্যাগের মধ্য দিয়ে দায় শেষ হওয়ার সুযোগ নেই। অভিযোগের যথাযথ তদন্ত, আইনি প্রক্রিয়া এবং অপরাধ প্রমাণিত হলে বিচার নিশ্চিত করাই হওয়া উচিত মূল লক্ষ্য।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পদত্যাগ   হাসনাত আব্দুল্লাহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close