শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
বগুড়ায় পাঁচ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে গাবতলীর দুটি, ধুনটের একটি এবং কাহালুর দুটি রয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো—গাবতলীর তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনটের গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালুর দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।

এর মধ্যে তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে সর্বোচ্চ ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছেন। বাগবাড়ি মডেল মহিলা কলেজের তিনজন, গোসাইবাড়ি মহিলা কলেজের দুজন, দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজের দুজন এবং আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি।

সব মিলিয়ে পাঁচ প্রতিষ্ঠানের ৫৪ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  এইচএসসি-২০২৬   বগুড়া   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close