শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      
দেশজুড়ে
কাউনিয়ায় এইচএসসিতে পাসের হার কম, জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। উপজেলার ১৯টি প্রতিষ্ঠানের ২ হাজার ২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ১৯ জন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২৪ জন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আটটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৭০৪ জনের মধ্যে পাস করেছেন ৮৪৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন। এর মধ্যে কাউনিয়া কলেজের ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

অন্যদিকে, আটটি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ১৭২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১০৩ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন সাতজন। তিনটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৩ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী জানান, এইচএসসিতে আটটি কলেজের গড় পাসের হার ৪৯ দশমিক ৪৭ শতাংশ। আলিমে আটটি মাদ্রাসার পাসের হার ৫৯ দশমিক ৮৮ শতাংশ এবং তিনটি কারিগরি কলেজে পাসের হার ৫৭ দশমিক ৯৪ শতাংশ। কোনো প্রতিষ্ঠানেই শতভাগ শিক্ষার্থী পাস করেননি।

ফলাফল বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের উদাসীনতা, কোচিংনির্ভরতা, মোবাইল ও বিনোদনে আসক্তি এবং অভিভাবকদের অসচেতনতাসহ বিভিন্ন কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close