শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      
দেশজুড়ে
ধর্ষণের অভিযোগে ফুলবাড়ীয়ায় যুবদল নেতা বহিষ্কার, কৃষক দল নেতাকে শোকজ
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড এবং নৈতিক স্খলনজনিত অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানিয়েছেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খান। 

অপরদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুটিজানা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আরিফ রাব্বানীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা কৃষক দল। 

শনিবার (৩১ অক্টোবর) উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন ও সদস্যসচিব আতাহার আলী আকন্দ কাজল স্বাক্ষরিত নোটিশে ৩ দিনের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

এতে ব্যাখ্যা চাওয়া হয়েছে, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী কেন তাকে ইউনিয়ন আহ্বায়কসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হবে না? 

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) নৈতিক স্খলনে অভিযুক্ত ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হযরত আলীকে বহিষ্কার করা হয়। তার আগের দিন হযরত আলীর পক্ষে সাফাই গেয়ে বক্তব্য দেন আরিফ রাব্বানী। যা বেশ আলোচনার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর জাহানারাকে স্বামীর ঘরে একা পেয়ে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী জোর পূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   অভিযোগ   ফুলবাড়ীয়া   যুবদল নেতা   বহিষ্কার   কৃষক দল   নেতা   শোকজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close