শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানা ছুটির ঘোষণা      ● রাজশাহী বোর্ডে এইচএসসিতে ফলাফল বিপর্যয়      ● হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, মোট প্রাণহানি ১২৫২      ● এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল      ● এইচএসসি পরীক্ষা : ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী      ● পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের      ● মিরপুর-১০-এ ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      
দেশজুড়ে
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় সরদার (১৯) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকেই তীব্র মানসিক হতাশায় ভুগছিল হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে সে নিজ ঘরে গলায় ফাঁস দেয়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয় এবং পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

হৃদয়ের মরদেহের পাশ থেকে একটি আবেগঘন চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে সে নিজের পরীক্ষার ফলাফল নিয়ে গভীর হতাশা এবং মা-বাবার প্রতি তীব্র অনুশোচনার কথা ব্যক্ত করেছে। সেখানে সে লিখেছে যে, ‘পরীক্ষার এই ফলাফলের জন্য সে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না। তার ভালো ফলাফলের জন্য মা-বাবা অনেক ত্যাগ স্বীকার করেছিলেন এবং সে নিজেও সর্বোচ্চ চেষ্টা করেছিল।’ 

তবে নিজের এই খারাপ ফলাফলের পেছনে সে একজন শিক্ষকের ভুলের বিষয়টিও চিরকুটে উল্লেখ করেছে এবং সবশেষে মা-বাবার কাছে ক্ষমা চেয়েছে।

হৃদয়ের প্রতিবেশী শেখ ইয়াসিন জানান, হৃদয় অত্যন্ত ভালো ছেলে ছিল এবং এই মর্মান্তিক খবরটি ছড়িয়ে পড়ার পর পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্ত ও উদ্ধারকৃত চিরকুট পর্যালোচনা করে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   এইচএসসি   পরীক্ষা   অকৃতকার্য   শিক্ষার্থী   ঝুলন্ত   মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close