শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ রুখতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানা ছুটির ঘোষণা      ● রাজশাহী বোর্ডে এইচএসসিতে ফলাফল বিপর্যয়      ● হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, মোট প্রাণহানি ১২৫২      ● এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল      ● এইচএসসি পরীক্ষা : ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী      ● পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের      
দেশজুড়ে
কালাইয়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ২
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকের ধাক্কায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে নুরনবী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ওই ঘটনায় ইজিবাইকের চালকসহ দুইজন গুরুত্বর আহত হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, এ দুর্ঘটনায় একজনের ডান পা শরীর থেকে আলাদা হয়েছে। পথচারীরা তাদের উদ্ধার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক দুইজনের অবস্থা বেগতিক বুঝে তাদের দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। ওই ঘটনায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে ফেলে পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে এবং ট্রাক নজরে রেখেছে।

নিহত নুরনবী উপজেলার পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ইজিবাইক চালক এনামুল হক (৬০) ও মো. ইউসুফ আলীর ছেলে সোহরাব আলী (৫৫)। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ সেরে রাতে কালাই থেকে একই গ্রামের এনামুল হকের ইজিবাইক যোগে বাড়ি ফিরছিলেন নুরনবী ও সোহরাব আলী। পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে পৌছামাত্র সামনের দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাক এসে ইজিবাইককে সাইট দিয়ে পার হতে গিয়ে ট্রাকের পিছন দিয়ে ধাক্কা মারলে ইজিবাইকের চালক ও যাত্রীরা পাকা সড়কের উপর ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের পিছন চাকায় পৃষ্ট হয়ে নুরনবী মারা যায় এবং ইজিবাইক চালক এনামুলের পা শরীর থেকে আলাদা হয় ও আরেক যাত্রী সোহরাব আলী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

নিহত ও আহতের বিষয় নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাক খাদেই রয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারি পালিয়ে গেছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কালাই   ট্রাক   ধাক্কা   ইজিবাইক   যাত্রী   নিহত   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close