শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম আপডেট: ০১.১১.২০২৬ ৩:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় ছয় পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী সাংবাদিক নুর হোসেন। সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি ও পেশাগত ঐক্য বিনষ্টের আশঙ্কা থেকে দায়ের করা মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

রোববার (১ নভেম্বর) সকালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন বাদী নুর হোসেন। পরে আদালতের বিচারক তাররাহুম আহমেদ আবেদনটি মঞ্জুর করেন।

মামলার আসামিরা হলেন—পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবেদুজ্জমান আমিরী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি রবিউল হোসেন, অর্থ সম্পাদক এবং দৈনিক জনকণ্ঠ ও সুপ্রভাতের প্রতিনিধি বিকাশ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দেশ টিভির প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী, সদস্য ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি আ ন ম সেলিম এবং চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি গোলাম কাদের।

জানা যায়, গত ১১ জুন সাংবাদিক নুর হোসেন বাদী হয়ে ছয় সাংবাদিকের বিরুদ্ধে ১৭/২৬ নম্বর মামলাটি দায়ের করেন। তবে পরবর্তী কয়েকজনের প্ররোচনায় মামলাটি দায়ের করা হয়েছিল এবং এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি বলে উপলব্ধি করেন তিনি। বিষয়টি বিবেচনায় নিয়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য বজায় রাখার স্বার্থে মামলা প্রত্যাহারের উদ্যোগ নেন।

মামলা প্রত্যাহারের পর বাদী নুর হোসেন সাংবাদিকদের মধ্যে ঐক্য অটুট রাখার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকতার অঙ্গণে বিভেদ সৃষ্টিকারী ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানান তিনি।

আদালতে মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর হওয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটির আইনি কার্যক্রমের অবসান ঘটেছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পটিয়া   সাংবাদিক   মামলা   প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close