শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় লালপুরের রায়হান
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন নাটোরের লালপুর উপজেলার তরুণ উদ্যোক্তা মো. আব্দুল মোত্তালেব রায়হান। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।

রোববার (১ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রায়হান লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মো. মজিবর রহমান এবং মা মোছা. রওশনআরা বেগম। ২০১৪ সালে যুব উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে ছয়টি গরু দিয়ে খামার প্রতিষ্ঠার মাধ্যমে তার উদ্যোক্তা জীবনের শুরু। বর্তমানে কৃষি, মৎস্য, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, ব্যাংকিং ও পরিবহনসহ বিভিন্ন খাতে গড়ে তুলেছেন একাধিক প্রতিষ্ঠান।

স্থানীয় মাছচাষিদের সুবিধার্থে প্রতিষ্ঠা করেছেন ‘সোনার বাংলা মৎস্য আড়ত’। কৃষি খাতে ‘আশার আলো জৈব সার কারখানা’র মাধ্যমে জৈব সার উৎপাদন করছেন। পাশাপাশি ‘লিড টপার’ ও ‘হলিটেক আইটি’র মাধ্যমে প্রায় ৩০০ তরুণকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়েছেন। তার বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত রয়েছেন শতাধিক মানুষ।

এ ছাড়া লালপুরে ২৪টি গভীর নলকূপ স্থাপনে সহযোগিতা, চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিক সেন্টার’ প্রতিষ্ঠা এবং ইসলামী ব্যাংকের দুটি এজেন্ট শাখার মাধ্যমে স্থানীয় মানুষের সেবায় ভূমিকা রেখেছেন তিনি।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও মানবিক কাজেও সক্রিয় রায়হান। তিনি গ্রীন লালপুর প্রকল্পের সমন্বয়ক, গ্রীন ভয়েসের উপজেলা শাখার উপদেষ্টা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) লালপুর উপজেলা কমিটির সভাপতি। এ ছাড়া দুর্গম পদ্মার চরাঞ্চলে ‘আলোর দরজা শিশু বিদ্যা নিকেতন’ পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন।

স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ‘লালপুর বার্তা’র প্রতিষ্ঠাতা রায়হান বিভিন্ন সামাজিক সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও কাজ করেন। তার এসব উদ্যোগের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে।

জাতীয় পর্যায়ে এ অর্জনে লালপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, তার এ সাফল্য এলাকার তরুণদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জাতীয় যুব পুরস্কার   দ্বিতীয়   লালপুর   রায়হান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close