শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
ব্যবসায় লোকসান ও ঋণের চাপে যুবকের আত্মহত্যা
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম
নিহত হৃদয় হাসান। ছবি: প্রতিনিধি

নিহত হৃদয় হাসান। ছবি: প্রতিনিধি

ব্যবসায় প্রায় ৩৫ লাখ টাকা লোকসান ও ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হৃদয় হাসান (২৯)। এরই মধ্যে হতাশা থেকে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হৃদয় হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ব্রাহ্মণপাড়া পশ্চিমপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে সৌদি আরবে যান হৃদয়। সেখানে ভিসা জটিলতা ও আশানুরূপ কাজ না পাওয়ায় প্রায় এক বছর আগে দেশে ফিরে আসেন। এরপর দেশে মৎস্য খামার ও পোলট্রি ব্যবসা শুরু করেন। কিন্তু এসব ব্যবসায় প্রায় ৩৫ লাখ টাকা লোকসান হয় তার। অন্যদিকে জমি বিক্রি করে বিদেশে যাওয়া এবং ব্যবসা পরিচালনা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। এসব কারণে বেশ কয়েক দিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হৃদয়।

নিহতের ছোট ভাই ইয়াসিন আরাফাত অন্তর জানান, গত ২৯ অক্টোবর পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে কীটনাশক পান করেন হৃদয়। বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। একপর্যায়ে হোম কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘হৃদয় হাসান প্রবাসে থাকলেও সেখানে আশানুরূপ কাজ পাননি। পরে দেশে ফিরে ব্যবসা শুরু করেও আর্থিক ক্ষতির মুখে পড়েন। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হতাশা থেকে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   ব্যবসায়   লোকসান   ঋণের চাপ   যুবক   আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close