শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
মেঘনায় তিন মিষ্টির দোকানে ১০ হাজার টাকা জরিমানা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় ওজনে অসংগতি, মূল্যতালিকা না রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগে তিনটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ নভেম্বর) বিকালে উপজেলার মানিকারচর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক। 

অভিযানে মেঘনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ওজনের অসংগতি, মূল্যতালিকা না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে হাসি-খুশি সুইটমিটসের মালিক মো. জুয়েলকে ৫ হাজার টাকা, আদি পিপাসা সুইটসের মালিক বিপদ সাহাকে ২ হাজার টাকা এবং আদি অমূল্য মিষ্টান্ন ভাণ্ডারের মালিক দ্বীপক সাহাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের পণ্যের সঠিক ওজন নিশ্চিত করা, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা রাখা এবং দোকানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   মিষ্টির দোকান   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close