শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
মুজিবনগর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ২
মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্তে ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৯৪১ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (১ নভেম্বর) বিকালে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে আসাদুল (৫০) এবং একই গ্রামের মাদারের ছেলে জুয়েল হোসেন (৩০)।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ান সূত্রে জানা গেছে, নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এলাকা দিয়ে সোনার বাদ ভারতে পাচারের গোপন সংবাদ পায় বিজিবি। বিজিবির একটি দল সীমান্তে ১১০ নাম্বার প্লেয়ার এলাকায় অভিযান চালান।  এ সময় বিজিবি দেখে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদেরকে একটি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। ব্যাগটি তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
 
বিজিবির জানায়, উদ্ধার করা ৩২টি স্বর্ণের বারের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
 
এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সরকারি পরিচালক রাজ মামুদ জানান, এই ঘটনায় মামলা দায়ের করে দুই পাচারকারীকে থানায় সোপর্দ করা হয়েছে। এর সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে বিজিবি। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মুজিবনগর   সীমান্ত   স্বর্ণের বার   উদ্ধার   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close