বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪      ● বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী      ● দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২      ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      
দেশজুড়ে
৫০ বছর পূর্তিতে উৎসবের প্রস্তুতি, আরডিএ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা।

সাক্ষাৎকালে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ও বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানটি সফল ও স্মরণীয় করে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ এবং উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের সার্বিক সফলতা কামনা করেন।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close