বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে ডিসেম্বরের মধ্যে      ● শ্রমিক অসন্তোষের মধ্যে ৪ ঘণ্টা এগিয়ে শুরু মজুরি বোর্ডের সভা      
আন্তর্জাতিক
ইরান যুদ্ধেই মধ্যবর্তী নির্বাচনে হার, স্বীকার করলেন জেডি ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:২৪ পিএম আপডেট: ০৫.১১.২০২৬ ১:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের কারণে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করা অনেক ভোটার ২০২৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ।’

নির্বাচনে রিপাবলিকানদের হারকে ভোটার উপস্থিতির ঘাটতির ফল হিসেবে দেখতে নারাজ তিনি। বরং তার মতে, দলের সমর্থক ভোটারদের একটি অংশের রাজনৈতিক অবস্থান পরিবর্তনই পরাজয়ের বড় কারণ।

ভ্যান্স বলেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যারা ট্রাম্প ও তাকে ভোট দিয়েছিলেন, তাদের অনেকেই ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন করেছেন। অথচ রিপাবলিকান ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল।

ভোটারদের মনোভাব নিয়ে বিভিন্ন জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, রিপাবলিকানদের ছেড়ে যাওয়া ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় ছিল ইরান যুদ্ধ বন্ধ করা, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়ন এবং ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের পরিবর্তন।

নির্বাচনে পরাজয়ের কারণ নিয়ে রিপাবলিকান পার্টির ভেতরে মতবিরোধ ও বিতর্ক তৈরি হতে পারে বলেও স্বীকার করেন ভাইস প্রেসিডেন্ট। অর্থনৈতিক ইস্যুতে দলের প্রচার-প্রচারণা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে থাকতে পারে বলে মন্তব্য করলেও পরাজয়ের কেন্দ্রে ইরান যুদ্ধকেই রেখেছেন তিনি।

ভ্যান্স বলেন, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে দলের অবস্থান নিয়ে যেকোনো সৎ আলোচনার শুরু হওয়া উচিত ইরান যুদ্ধের প্রভাব বিবেচনার মধ্য দিয়ে।

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  ইরান যুদ্ধ   মধ্যবর্তী নির্বাচন   জেডি ভ্যান্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close