বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে ডিসেম্বরের মধ্যে      
দেশজুড়ে
খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মো. রিয়াজ উদ্দীন, খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং খেলাধুলাকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। এ সময় ৪০ শিক্ষার্থীর হাতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির অফার লেটার তুলে দেন প্রধানমন্ত্রী।

বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছালে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উপস্থিত শিশু-কিশোররা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলা, কারাতে, আর্টস ও তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা হবে। তাদের হাত ধরেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এবং বিশ্বদরবারে দেশের সুনাম ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, ‘তোমরা যেমন পড়ালেখা করতে পারো, তেমনি খেলাধুলায়ও পারদর্শী হবে। তোমাদের পারতে হবে। লেখাপড়ার পাশাপাশি কারাতে, আর্টস ও খেলাধুলা জানতে হবে। তোমরা যেন পড়ালেখার পাশাপাশি সব ধরনের খেলাধুলা ও তৃতীয় ভাষা শিখতে পারো, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। যেকোনোভাবেই হোক, এই বাংলাদেশকে তোমাদের গড়ে তুলতে হবে। বিশ্বদরবারে দেশের সুনাম পৌঁছে দিতে তোমাদের এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে দুই শিক্ষার্থী এবং দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শুভেচ্ছা বক্তব্য দেন। বিকেএসপিতে ভর্তির সুযোগ পাওয়া ৪০ শিক্ষার্থীর মধ্যে এ সময় নতুন সম্ভাবনার প্রত্যাশা তৈরি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক, আজিজুল বারী হেলাল, আলী আজগার লবী, আমির এজাজ খান এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

এ ছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, বিসিবির পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজ আলম খান, বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন, জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম এবং পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানসহ প্রশাসন ও ক্রীড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  খুলনা   নতুন কুঁড়ি স্পোর্টস-২   উদ্বোধন   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close