বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
রাজধানী
মোহাম্মদপুরে ককটেলসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম
গ্রেপ্তার হাসিবুল হক বিপ্লব

গ্রেপ্তার হাসিবুল হক বিপ্লব

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে চারটি তাজা ককটেলসহ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটের দিকে শেরশাহ শুরী রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলা নম্বর ১৮।

গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুল হক বিপ্লব (৪৫)। তিনি মোহাম্মদপুরের ৩১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি এবং একই ওয়ার্ডের ৫ নম্বর ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার পিতার নাম আজমাইন হোসেন এবং মাতার নাম মোসা. হামিদা বেগম। তিনি ১৩১ নম্বর শেরশাহ শুরী রোডের বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর এলাকায় নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান, টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে শেরশাহ শুরী রোডের একটি বাসায় ককটেল থাকার তথ্য পায় পুলিশ। পরে মোহাম্মদপুর থানার ওসি অপারেশন মো. মফিজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় নিজ বাসা থেকে চারটি ককটেলসহ হাসিবুল হক বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি অপারেশন মো. মফিজ উদ্দিন বলেন, ‘মোহাম্মদপুর এলাকায় নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান, টহল এবং গোয়েন্দা নজরদারি রয়েছে। বুধবার রাতে শেরশাহ শুরী রোডের একটি বাসায় ককটেল থাকার তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় চারটি ককটেলসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।’

সম্প্রতিক এলাকাটিতে বিভিন্ন স্থানে নৈরাজ্যের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বেশ নজরদারিতে রেখেছে। এলাকাটিতে বেশ কিছু গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানা গেছে। থানা সূত্রে বলছেন কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। দেশের জানমান রক্ষা করা পুলিশের দায়িত্ব। অপরাধীরা যতবড়ই হোক আইনের চোখ ফাঁকি দিয়ে বেশিদিন থাকা যায়না।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   ককটেল   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close