বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
দেশজুড়ে
আলীকদমের দুর্গম ৩২ পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানি পৌঁছে দিল সেনাবাহিনী
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার দুর্গম থিংকু পাড়াসহ ৩২টি পাহাড়ি পাড়ায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে নির্মিত পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আলীকদম সদর ইউনিয়নের থিংকু পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম শামস, এনডিসি, পিএসসি। তিনি ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এর আওতায় দুর্গম থিংকু পাড়াসহ মোট ৩২টি পাহাড়ি পাড়ায় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের পানিসংকট নিরসনই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পটির মাধ্যমে সংশ্লিষ্ট ৩২টি পাহাড়ি পাড়ার বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে সুপেয় পানির প্রাপ্যতা বাড়লে পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে, পানিবাহিত রোগের ঝুঁকি কমবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। দুর্গম পাহাড়ি জনপদে মানুষের মৌলিক চাহিদা পূরণে সেনাবাহিনীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

১০ কিলো এলাকার থিংকু পাড়ার কারবারি বিশ্ব ত্রিপুরা বলেন, ‘আমাদের গ্রামের মানুষকে আগে অনেক কষ্ট করে ঝিরি-ঝরনার পানি সংগ্রহ করতে হতো। শুকনো মৌসুমে ঝিরিগুলো শুকিয়ে গেলে কোথাও পানি পাওয়া যেত না। এখন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গ্রামের মধ্যে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।’

স্থানীয়দের প্রত্যাশা, এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের পানির সংকট দূর হওয়ার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close