বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, উদ্বোধনে বর্ণাঢ্য আয়োজন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং তাদের দক্ষতা বিকাশের লক্ষ্যে দেশজুড়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায়ও বর্ণাঢ্য আয়োজনে কর্মসূচিটির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এর আগে, খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গঙ্গাচড়ায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া শিক্ষক, নিবন্ধিত শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের লক্ষ্য, পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

বক্তারা বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং আত্মবিশ্বাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার সুযোগ তৈরি হবে।

তারা আরও বলেন, এসব প্রতিভাকে যথাযথ প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে গড়ে তোলা সম্ভব হলে ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের এ উদ্যোগ শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   নতুন কুঁড়ি স্পোর্টস   বর্ণাঢ্য আয়োজন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close