শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
খেলাধুলা
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:১৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেট টেস্টে টস হেরে আগে বোলিং করতে হয়েছে বাংলাদেশকে। তবে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দৃঢ়তায় চাপে পড়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের খেলা চলাকালে ৭৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করেছে সফরকারীরা। এর মধ্যেই ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। বাউন্ডারি ঠেকাতে গিয়ে বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য দ্রুত বাকি ছয় উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেওয়া। সে লক্ষ্যে পেস ও স্পিনের সমন্বয়ে বোলিং আক্রমণ সাজিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিনের প্রথম ওভার করেন হাসান মাহমুদ। এরপর বল হাতে নেন মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। তবে এখনো জাঙ্গু-গ্রিভস জুটি ভাঙতে পারেনি বাংলাদেশের বোলাররা।

এদিকে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোটে পড়েন সাদমান। দৌড়ে বল আটকানোর চেষ্টা করার সময় তাঁর বাঁ পায়ের গোড়ালি মাঠের ঘাসে আটকে যায়। এতে গোড়ালি মচকে গিয়ে মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। চিকিৎসাসেবা দেওয়ার সময়ও দুই হাত দিয়ে মুখ ঢেকে ব্যথায় ছটফট করতে দেখা যায় তাঁকে। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় এই ওপেনারকে।

এর আগে প্রথম দিনের শুরুতে বাংলাদেশের বোলারদের সামনে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। কিন্তু এরপর আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভসের দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দলটি।

প্রথম দিন আলোকস্বল্পতার কারণে দুই দফায় খেলা বন্ধ হলেও ব্যাট হাতে দাপট দেখান জাঙ্গু। নিজের সপ্তম টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। দিন শেষে তাঁর সংগ্রহ ছিল ১১১ রান। অন্য প্রান্তে ৩৫ রানে অপরাজিত ছিলেন নিজের ২০তম টেস্ট খেলতে নামা গ্রিভস।

দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন দুই ব্যাটার। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, জাঙ্গু ১২৫ এবং গ্রিভস ৪১ রানে অপরাজিত রয়েছেন। তাঁদের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ২৫৯ রান। দ্রুত উইকেট তুলে নেওয়ার পাশাপাশি সাদমানের চোটও এখন বাংলাদেশের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   সিলেট টেস্ট   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close