শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
দেশজুড়ে
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ, মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৫২ এএম আপডেট: ০৬.১১.২০২৬ ১১:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ, ২০০টি ট্যাপেনটাডল ট্যাবলেটসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীন প্রেমতলী, ইউসুফপুর ও মাজারদিয়া বিওপির আভিযানিক দল পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

শুক্রবার সকালে ১ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৯ বোতল ভারতীয় জেডি মদ, ৭ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স, ১০৪টি যৌন উত্তেজক ট্যাবলেট ডিআর.এক্স-১০০ এমজি এবং ২০০টি ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং চোরাচালানি পণ্য রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

কেকে/ এসএমএন




আরও সংবাদ   বিষয়:  রাজশাহী সীমান্ত   চোরাচালানি পণ্য জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close