শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে ইয়াবা-পিস্তলসহ নারী গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলিসহ উপ্রু মার্মা (২৫) নামে নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুমখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক আসামি বুবু মার্মার কাঠ ও বাঁশের তৈরি দোতলা মাচাংঘরে তল্লাশি করা হয়। সেখান থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে উপ্রু মার্মাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় এফআইআর নম্বর-০৩ এবং অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় এফআইআর নম্বর-০৪ মূলে পৃথক দুটি মামলা করা হয়েছে। ৬ নভেম্বর দায়ের করা মামলা দুটির জিআর নম্বর যথাক্রমে ১৭৩ ও ১৭৪।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত।   

কেকে/ এসএমএন 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close