শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
তারাগঞ্জে ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:০৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে রাসায়নিক সার মজুত ও পরিবহনের দায়ে ১১৭ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কনক কুমার দত্ত নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের থানার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা ও তারাগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে জব্দ করা সারের মধ্যে রয়েছে ৬০ বস্তা এমওপি, ৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া ও ১২ বস্তা টিএসপি। সব মিলিয়ে ১১৭ বস্তা সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।

সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে সার পরিবহনের দায়ে কনক কুমার দত্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার থানাপাড়া এলাকার শ্রী কৃষ্ণ কুমার দত্তের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ড সহ্য করা হবে না। সরকারি নীতিমালা লঙ্ঘন করে সার মজুত বা পরিবহন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  তারাগঞ্জ সার জব্দ   ব্যবসায়ী   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close