শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
প্রিয় ক্যাম্পাস
রুয়েটে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম আপডেট: ০৭.১১.২০২৬ ৪:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে রাজশাহীর তিনটি মাদরাসার শতাধিক এতিম শিশুর মধ্যে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অধ্যাপক ড. নিয়ামুল বারী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল এবং ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসলাম সিদ্দিকী।

শিক্ষা উপকরণ বিতরণকালে অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার শিশুদের কাছে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-শিক্ষা, ঐক্য ও প্রগতি’ শীর্ষক রচনা প্রতিযোগিতারও আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তর।

এ ছাড়া যোহরের নামাজের পর রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

অন্যদিকে দিবসটি উপলক্ষে দেওয়া বক্তব্যে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘৭ নভেম্বর জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে।’ 


কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  রুয়েট   জাতীয় বিপ্লব   সংহতি দিবস   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close