বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দীপাবলি উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ চমক দিয়েছেন। দীর্ঘদিন আড়ালে রাখার পর প্রথমবারের মতো ছেলে ভিহানের চেহারার স্পষ্ট ছবি প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পারিবারিক ছবিটি শেয়ার করেন ক্যাটরিনা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এবারের দীপাবলি আমাদের জন্য সবচেয়ে আনন্দের। সবাইকে ভালোবাসা, আলো ও সুখের শুভেচ্ছা।’
ছবিতে তিনজনকেই দেখা গেছে ঐতিহ্যবাহী পোশাকে। হলুদ রঙের নকশা করা পোশাকে মেঝেতে বসে ছেলেকে আগলে রেখেছেন ক্যাটরিনা। মায়ের পাশে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে ভিহান। শিশুটির পরনে ছিল ক্রিম রঙের কুর্তা-পায়জামা ও হলুদ নকশার নেহরু জ্যাকেট। অন্যদিকে ক্রিম রঙের কারুকাজ করা কুর্তা পরে ছেলের পাশে বসে হাসিমুখে পোজ দিয়েছেন ভিকি কৌশল।
এর আগে ছেলের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই বেশি আগ্রহী ছিলেন এই দম্পতি। গত এক বছরে ভিহানের বেড়ে ওঠার কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেও মুখ স্পষ্ট করে দেখাননি তাঁরা।
গত ৭ নভেম্বর ভিহানের প্রথম জন্মদিন উদ্যাপন করেন ক্যাটরিনা ও ভিকি। ছেলের প্রথম জন্মদিনের পর দীপাবলির এই পারিবারিক ছবি প্রকাশের ঘটনায় ভক্তদের মধ্যে বাড়তি আনন্দ তৈরি হয়েছে।
কেকে/সাশ