সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শামস ফুড বেকারিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ৪:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ক্ষতিকর ও নিষিদ্ধ রং ব্যবহার এবং খাদ্য নিরাপত্তার নানা নিয়ম লঙ্ঘনের দায়ে মৌলভীবাজারের শামস ফুড বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।

অভিযান সূত্রে জানা যায়, বেকারিটিতে খাদ্যপণ্যে ক্ষতিকর ও নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করে কেক, বিস্কুট ও রুটি তৈরি করা হচ্ছিল। উৎপাদনকাজ চলছিল অপরিচ্ছন্ন পরিবেশে। এ ছাড়া পচা ও বাসি ব্রেড পুনরায় প্রক্রিয়াজাতের উদ্দেশ্যে সংরক্ষণ, ময়লাযুক্ত ট্রেতে খাবার তৈরি, তেল লাগানোর কাজে রঙের ব্রাশ ব্যবহার এবং খাবার ঢাকতে ময়লা ও কালিযুক্ত খবরের কাগজ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

কারখানার আশপাশে ময়লার স্তূপ, দুর্গন্ধ ও মাছির উপদ্রবের পাশাপাশি অপরিষ্কারভাবে ডিম সংরক্ষণ এবং ছত্রাকযুক্ত কাঠের টেবিলে খাদ্যপণ্য তৈরির চিত্রও দেখতে পান অভিযানের কর্মকর্তারা। এ সময় অপরিচ্ছন্ন ও তেলচিটে মিক্সিং মেশিন এবং বাসনপত্র ব্যবহারের বিষয়টিও ধরা পড়ে।

এ ছাড়া বেকারিটির অধিকাংশ পণ্যের বিএসটিআই সনদ ছিল না। পণ্যের মোড়কে উপাদান ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা এবং প্যাকেটে আগাম উৎপাদনের তারিখ দেওয়ার মতো অনিয়মও শনাক্ত করা হয়। এমনকি খাদ্য সংরক্ষণের স্থানেই কর্মচারীদের থাকার ব্যবস্থা ছিল।

এসব অনিয়ম ও অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় শামস ফুড বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  অস্বাস্থ্যকর পরিবেশ   খাবার তৈরি   জরিমানা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close