নওগাঁর পত্নীতলায় সিথী রানী (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) উপজেলার নজিপুর পৌরসভার ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অগোচরে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সিথী রানী। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।
নিহত সিথী রানী ঘোষপাড়া গ্রামের মানিক চন্দ্র ঘোষ ও রাহী রানী ঘোষ দম্পতির মেয়ে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে এলাকাবাসীর অনুরোধে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/ এসএমএন