সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১২৮৪      ● সিলেটে রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও সিরিজ হাতছাড়া বাংলাদেশের      ● ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার খসড়া প্রস্তাব পোশাক শ্রমিকপক্ষের      ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      
দেশজুড়ে
কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া শহরের থানা পাড়ায় বাসার গেটের সামনে জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে কিচেন ক্লাবের কাছে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় পেছন থেকে এসে এক স্কুলছাত্র তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরিবারের অভিযোগ, মজমপুর এলাকার ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে উত্ত্যক্ত করছিল। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়েছিল। এর জেরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।

জাকিয়ার মা সুমি আক্তার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, আহত ছাত্রীর অবস্থা ভালো। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া স্কুলছাত্রী   ছুরিকাঘাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close