সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১২৮৪      ● সিলেটে রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও সিরিজ হাতছাড়া বাংলাদেশের      ● ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার খসড়া প্রস্তাব পোশাক শ্রমিকপক্ষের      
দেশজুড়ে
ইস্ট মিডল্যান্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন চাটখিলের জাহাঙ্গীর
মো. মনির হোসেন সোহেল, চাটখিল (নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ৭:২১ পিএম
যুক্তরাজ্য প্রবাসী মো. জাহাঙ্গীর শাহনেওয়াজ চৌধুরী হিরা। ছবি: প্রতিনিধি

যুক্তরাজ্য প্রবাসী মো. জাহাঙ্গীর শাহনেওয়াজ চৌধুরী হিরা। ছবি: প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের কৃতী সন্তান ও যুক্তরাজ্য প্রবাসী মো. জাহাঙ্গীর শাহনেওয়াজ চৌধুরী হিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইস্ট মিডল্যান্ড যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তার এ পদপ্রাপ্তির খবরে নিজ এলাকা চাটখিলসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা, শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন ও রাজনৈতিক সহকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জানা যায়, মো. জাহাঙ্গীর শাহনেওয়াজ চৌধুরী হিরা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। প্রবাসে যাওয়ার আগে তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০৪ সালে তিনি বৃহত্তর সূত্রাপুর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শের প্রতি অনুগত থেকে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

যুক্তরাজ্যে অবস্থান করলেও দেশের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রতি তার আগ্রহ ও সম্পৃক্ততা অব্যাহত রয়েছে। তার নতুন এ দায়িত্বকে ইস্ট মিডল্যান্ড যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

এদিকে, নিজ এলাকার একজন প্রবাসী বাংলাদেশির এমন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার খবরে চাটখিলের সিংবাহুড়া গ্রামের বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা তার রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর শাহনেওয়াজ চৌধুরী হিরা তার প্রতিক্রিয়ায় বলেন, “ইস্ট মিডল্যান্ড যুক্তরাজ্য বিএনপি শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আমার ওপর অর্পিত এ গুরুত্বপূর্ণ দায়িত্বকে আমি সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করছি। দলের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চাই।

ইস্ট মিডল্যান্ডে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করাই হবে আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখা এবং দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

আমি বিশ্বাস করি, সবার সহযোগিতা, ভালোবাসা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে যাবে। আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে এ দায়িত্ব দেওয়া হয়েছে, তার যথাযথ মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব।

পরিশেষে দেশ-বিদেশে অবস্থানরত দলের সব নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও আমার নিজ এলাকার মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, মো. জাহাঙ্গীর শাহনেওয়াজ চৌধুরী হিরা নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close