শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট      আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান      সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯      ১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ      ভাইয়ের সম্পত্তিতে বোনের স্বত্ব নেই: হাইকোর্ট      আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নতুন দিগন্তে চট্টগ্রাম ওয়াসা      
প্রিয় ক্যাম্পাস
ধর্ষণ অভিযোগ ঢাকতে গুমের নাটক, ইবিতে ছাত্রদলের বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহমেদের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ, গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা এবং অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

রোববার (১৪ জুন) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব ও আনারুল ইসলাম। এছাড়া সদস্য সাব্বির হোসেন, নুরউদ্দিন, রাফিজ আহমেদ, জনিসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই কর’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা’, ‘ধর্ষকদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘জামায়াত-শিবির, গুপ্ত গুপ্ত’, ‘শিক্ষাঙ্গনে গুপ্তদের ঠাঁই হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “কেন্দ্রীয় পর্যায়ের এক শিবির নেতার বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণের অভিযোগ আড়াল করতে গুমের নাটক সাজানোর চেষ্টা এবং এক কথিত প্রেমিকার গর্ভের ভ্রূণ নষ্টের অভিযোগ জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। প্রকৃত গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের দীর্ঘদিনের বেদনা ও সংগ্রামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা বিকৃত করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়।”

তিনি আরও বলেন, “উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   গুমের নাটক   ইবি   ছাত্রদলের বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close