বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      
দেশজুড়ে
চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:০৫ পিএম আপডেট: ১৫.০৬.২০২৬ ৫:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা ব্রিজ এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে লিপি বেগম (৪৫) নামে দুই সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে দেওয়ানতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে যাওয়ার পথে দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনের নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত লিপি বেগম মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর গারামারা গ্রামের জিল্লু ব্যাপারীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

নিহতের ছেলে জানান, সকাল ৬টার দিকে তার মা বাড়ি থেকে বের হয়ে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি ট্রেন দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পান। 

তিনি দাবি করেন, তার মা মানসিকভাবে অসুস্থ ছিলেন।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close