শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      ● মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের      ● দেশকে তাবেদার রাষ্ট্র করতে চাইলে প্রতিরোধ গড়বে বিএনপি : রিজভী      ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে স্ট্রোকে কর্মকর্তার মৃত্যু
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সেকশন অফিসার রফিকুল ইসলাম স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (১৫ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তাকে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তার মরদেহ জন্মস্থান ময়মনসিংহে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

রফিকুল ইসলামের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close