শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট      আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান      সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯      ১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ      ভাইয়ের সম্পত্তিতে বোনের স্বত্ব নেই: হাইকোর্ট      আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নতুন দিগন্তে চট্টগ্রাম ওয়াসা      
দেশজুড়ে
কালাই এলজিইডির ওয়েবসাইটে তৎকালীন আ. লীগের সভাপতির ছবি, স্থানীয়দের প্রশ্ন
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সরকার পরিবর্তনের দীর্ঘ সময় পরও জয়পুরহাটের কালাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সরকারি ওয়েবসাইটের ফটো গ্যালারিতে ২০১৪ সালের একটি রাজনৈতিক কর্মসূচির ছবি থাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, সম্প্রতি ওয়েবসাইটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় দ্রুত ছবিগুলো হালনাগাদ করা হবে।

রোববার (৫ জুলাই) সরেজমিনে এলজিইডির কালাই উপজেলা কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে দেখা যায়, ফটো গ্যালারিতে দুটি ছবি রয়েছে, যেগুলো ‘মহান বিজয় দিবস-২০১৪’ শিরোনামে প্রকাশিত। ছবিগুলোতে তৎকালীন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতাদের দেখা যায়।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা হলেও কালাই এলজিইডির ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে পুরোনো এসব ছবি বহাল রয়েছে। এ কারণে সরকারি ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ও হালনাগাদ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির এক কর্মচারী বলেন, সরকারি ওয়েবসাইট নিয়মিত তদারকি ও হালনাগাদের দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের। ওয়েবসাইটে অপ্রাসঙ্গিক বা পুরোনো তথ্য দীর্ঘদিন ধরে থাকলে তা দ্রুত সংশোধন করা উচিত।

কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল করিম বলেন, ‘সরকারি ওয়েবসাইটে কী তথ্য বা ছবি রয়েছে, তা নিয়মিত পর্যালোচনা করা দায়িত্বশীল কর্মকর্তার দায়িত্ব। বিষয়টি অবহেলার কারণে হয়ে থাকলে তা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।’

স্থানীয় বিএনপি কর্মী মো. লেবু মিয়া বলেন, ‘সরকার পরিবর্তনের পরও সরকারি ওয়েবসাইটে আগের রাজনৈতিক কর্মসূচির ছবি থাকা প্রশাসনিক অবহেলার পরিচয় দেয়।’ তার মতে, ওয়েবসাইটটি সময়োপযোগীভাবে হালনাগাদ করা উচিত।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মণ্ডল বলেন, সরকারি দপ্তরের ওয়েবসাইটে রাজনৈতিকভাবে স্পর্শকাতর পুরোনো ছবি দীর্ঘদিন বহাল থাকা স্বাভাবিক নয়। তিনি বিষয়টি দ্রুত সংশোধনের দাবি জানান।

কালাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল আলিমও ওয়েবসাইটটি দ্রুত হালনাগাদের প্রয়োজনীয়তার কথা বলেন।

এ বিষয়ে জানতে চাইলে কালাই উপজেলা এলজিইডির প্রকৌশলী সুমন কুমার দেবনাথ বলেন, দীর্ঘদিন ওয়েবসাইটের পাসওয়ার্ড তাঁর কাছে ছিল না। গত সপ্তাহে পাসওয়ার্ড পাওয়ার পর ওয়েবসাইটে কাজ শুরু করেছেন।

তিনি বলেন, ‘আজ একটি বিজ্ঞপ্তি আপলোড করেছি। পুরো ওয়েবসাইট এখনো বিস্তারিতভাবে দেখা হয়নি। পুরোনো ছবিগুলো থেকে থাকলে সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় হালনাগাদ করা হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close