বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      
দেশজুড়ে
ফরিদপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১০:৩৮ পিএম
নিহত ‍দুই যুবক

নিহত ‍দুই যুবক

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নগরকান্দায় সাকুরা নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল থাকা ফাহিম মাতুব্বর (২৩) ও রফিকুল মাতুব্বর (২২)নামে দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার চক নাওডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে মোটরসাইকেল চালক ফাহিম মাতুব্বর (২৩) ও একই গ্রামের কাওসার মাতুব্বরের ছেলে রফিকুল মাতুব্বর (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাস ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি এ্যাপাসি মোটরসাইকেলে থাকা দুই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ফাহিম মাতুব্বর নিহত হন। এ সময় মোটরসাইকেল আরহী আরেক যুবক রফিকুল ইসলামকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘মোটরসাইকেলে থাকা দুই যুবক একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের ওপর পড়ে যায়, তখন পিছন থেকে দ্রুতগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ও হাসপাতালে নেওয়ার পর আরোহী যুবক মারা যান।

তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে সাকুরা পরিবহনের বাসটি ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close