সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৬ জুলাই ২০২৬
শিরোনাম: তেহরানে খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল      পাহাড়ের বুকে জীবনবাজি বর্ষা এলেই ধসের ভয়       খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার      কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল      সরকারি ক্রয় কমিটি পুনর্গঠন      পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর      পুলিশের ৬ ডিআইজিকে বদলি, নতুন দায়িত্বে পদায়ন      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে সালিশ বৈঠকে মারধর, জাপা নেতার মৃত্যু
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিরোধপূর্ণ জমির নিষ্পত্তির সালিশ বৈঠকে মারামারির ঘটনায় মো. আব্দুর রাজ্জাক মিয়া (৪৫) নামের এক জাপা নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে থানা-পুলিশ।

রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামে এ মারামারির ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত খাইরুজ্জামানের ছেলে ও জাতীয় পার্টির ওয়ার্ড সাধারণ সম্পাদক ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন— একই গ্রামের মো. গোলজার হোসেন (৬৫), তার ছেলে মো. লিটন মিয়া (২৮), মো. রিপন মিয়া (১৯), মেয়ে মোছা. রত্না আক্তার (৩০) এবং তার স্ত্রী মোছা. মঞ্জুয়ারা বেগম (৪৫)।

সরেজমিনে গিয়ে জানা যায়, চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত আছর উদ্দিন জীবদ্দশায় দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর ঘরে কোনো সন্তান না হওয়ায় তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে দিলদার রহমানের পরিত্যক্তা স্ত্রী গোলেনুর বেগমকে বিয়ে করেন। গোলেনুর বেগমের আগের স্বামীর ঘরের ছেলে ছিলেন গোলজার রহমান। পারিবারিক সিদ্ধান্তে আছর উদ্দিন জীবদ্দশায় গোলজার রহমানকে ২২ শতক জমি প্রদান করেন। পরে গোলেনুর বেগম ও আছর উদ্দিনের সংসারে আমজাদ হোসেনের জন্ম হয়।

স্থানীয়দের দাবি, ওই ২২ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আমজাদ হোসেন ও গোলজার রহমানের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন আবারও সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবু। সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আর এ বৈঠকে যোগ দিতে এসেছিলেন জাপা নেতা মো. আব্দুর রাজ্জাক মিয়া। তিনি সালিশ বৈঠকে পৌঁছামাত্র সবার উপস্থিতিতে তার ওপর হামলা চালান মো. গোলজার হোসেন ও তার পরিবারের লোকজন। এতে গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. আব্দুর রাজ্জাক মিয়ার মা মোছা. রোসনা বেগম বলেন, ‘ওই মিটিংয়ে চেয়ারম্যান ছিল, বিএনপির বাবুলও ছিল। তাদের সামনে আমার ছেলেটাকে মারছে। ওরা কেউ এগিয়ে আসেনি। ওরাই আমার ছেলেটাকে মারছে। আমি বিচার চাই।’

এ বিষয়ে কথা হয় সালিশ বৈঠকের আয়োজন করা উঠানের মালিক মো. আবুল কালাম আজাদের সঙ্গে।

তিনি জানান, মিটিংয়ে চেয়ারম্যান ও বিএনপির বাবুল আহমেদ ছিলেন। সেই মিটিংয়ে মারামারি হয়। পরে রাজ্জাক মিয়াকে হাসপাতালে পাঠানো হয়। পরে শুনি, সে মারা গেছে।

তারাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. শফিকুল ইসলাম মাস্টার বলেন, ‘আব্দুর রাজ্জাক মিয়া ওই ওয়ার্ডের জাপার সাধারণ সম্পাদক। কাগজ-কলমে এখনো দেওয়া হয়নি। তবে বিষয়টি মৌখিকভাবে বলা হয়েছে।’

তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবু বলেন, ‘এর আগেও বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। আজও বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিল। আমি ওই বৈঠকের সভাপতিত্ব করছিলাম। সেখানে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদও উপস্থিত ছিলেন। তবে সালিশ কার্যক্রম শুরু হওয়ার আগেই মারামারি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সালিশ বৈঠক বাতিল করে আমরা চলে আসি।’

অন্যদিকে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ বলেন, ‘সালিশ বৈঠকে যাওয়ার কথা ছিল। তবে ঘটনাটি ঘটার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। পথিমধ্যে জানতে পারি, একজন মারা গেছেন। সে কারণে সালিশ বৈঠক বাতিল করা হয়েছে। আর এ কারণে ঘটনাস্থলে আমি আর যাইনি।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ সালিশ বৈঠকে মো. আব্দুর রাজ্জাক মিয়া নামের এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ   সালিশ   জাপা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close