বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবির শীর্ষ পদে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চান শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে সাম্প্রতিক পরিবর্তনের ধারাবাহিকতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশ মনে করছেন, উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের মতো শীর্ষ পদে নিজ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও গবেষণাবান্ধব শিক্ষকদের দায়িত্ব দেওয়া উচিত।

তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকরা প্রতিষ্ঠানের একাডেমিক, প্রশাসনিক ও সাংগঠনিক বাস্তবতা সম্পর্কে অধিক অবগত থাকায় তারা দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করতে পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, আন্তর্জাতিক র‌্যাংকিং উন্নয়ন, সেশনজট নিরসন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে তারা অধিক দায়বদ্ধ থাকবেন।

শিক্ষার্থীদের কয়েকজন বলেন, বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া উচিত, যারা একদিকে দক্ষ একাডেমিশিয়ান, অন্যদিকে শিক্ষার্থীবান্ধব এবং প্রশাসনিক সক্ষমতাসম্পন্ন। তাদের ভাষ্য, নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দায়িত্বে থাকলে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উন্নয়নের প্রতি তার নৈতিক দায়বদ্ধতা বেশি থাকে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষকনেতাও একই ধরনের মতামত দিয়েছেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা, একাডেমিক সংস্কৃতি ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের ধারণা বেশি থাকায় নেতৃত্বে তাদের অগ্রাধিকার দেওয়া উচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব এলে প্রশাসনিক সমন্বয়ে জটিলতা তৈরি হতে পারে। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের ভেতরেই এমন যোগ্য শিক্ষক রয়েছেন, যারা প্রশাসনের শীর্ষ দায়িত্ব পালনে সক্ষম।

তবে এসব মতামত সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগের বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে যে-ই দায়িত্ব পান না কেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক স্বচ্ছতা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close