শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম: এআইর দায়িত্বশীল ব্যবহার বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী      প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর      রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত: নাহিদ      শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর      সাহাবুদ্দিনের পদত্যাগ নতুন অধ্যায়ে রাষ্ট্র      রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ      নতুন রাষ্ট্রপতি ৯০ দিনের মধ্যে নির্বাচন করবে সংসদ      
রাজনীতি
জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি জামায়াত : টুকু
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি। দেশের জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা দিয়েছে। সরকার পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের উন্নয়নসহ পুরো দেশে সুষম উন্নয়ন করবে। ইতিহাসকে বিকৃতি করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা নিজেদের মতো ইতিহাস তৈরি করে। সব ইতিহাস ভুলে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার ঈর্ষানিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে।’

শনিবার (২৫ জুলাই) বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। 

বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা এ সেমিনারের আয়োজন করে।

বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি ও কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল উত্তরাঞ্চলের পাঁচ জেলা। এসব জেলা হলো বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা। এ অঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত : সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সেমিনারে ইকবাল হাসান আরও বলেন, ‘আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে টেনে তোলার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। সেই মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসেই আওয়ামী লীগ চেটেপুটে খেয়ে আরো বড় বৈষম্য তৈরি করেছে। দেশে বিদ্যুৎ ঘাটতি দূর করতে আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। সেই সাথে পুরো দেশে সোলার প্যানেল ছড়িয়ে দেয়ার কাজও শুরু হয়েছে।’

সেমিনারে বক্তব্য রাখেন বগুড়া-৬  আসনের সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৪ আসনের এমপি ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা-১ আসনের এমপি মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের এমপি মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের এমপি আবুল কাওছার নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের এমপি আব্দুল ওয়ারেস, জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাইদ, সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আইনুল হক, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল হক তৈয়ব জাকির, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, বগুড়া সদর উজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।  

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন অধ্যাপক ও গবেষক অংশ নেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জান্নাতের মিথ্যা প্রলোভন   মানুষের মন গলানো   জামায়াত : টুকু   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close